ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে রাস্তার উপর ড্রেজার পাইপ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুরে রাস্তা ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে ড্রেজারের পাইপ স্থাপন করায়  অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশীনা আরিফ।


আদালত সূত্রে জানা যায়, সরকারি রাস্তা নষ্ট করে বালুবাহী ড্রেজার পাইপ স্থাপনের মাধ্যমে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়।


অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশীনা আরিফ জানান, রাস্তা নষ্ট করে বা জনগণের ভোগান্তি তৈরি করে ইচ্ছামাফিক ড্রেজার পাইপ স্থাপন করা আইনত দণ্ডনীয় অপরাধ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণকে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। জনস্বার্থে এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ads
ads
ads

Our Facebook Page